বিশ্বজুড়ে স্ট্রিমিং মান কমাচ্ছে ইউটিউব

২৫ মার্চ, ২০২০ ১৬:৫৪  
কোভিড-১৯ মহামারির ফলে ইন্টারনেট নেটওয়ার্কগুলোতে চাপ বাড়ায় বিশ্বজুড়েই ভিডি স্ট্রিমিং মান কমিয়ে দিচ্ছে গুগলের মালিকানাধীন ইউটিউব। বুধবার (২৫ মার্চ) দেয়া এ সংক্রান্ত ঘোষণায় ইউটিউব বলেছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত মোবাইল নেটওয়ার্কগুলোতে ৪৮০ পি এর বেশি বিট রেট মিলবে না। সাময়িক সময়ের জন্য এইচডি এবং আল্ট্রা-এইচডি মান ডিফল্ট করা হচ্ছে। এ নিয়ে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র জানান, করোনা মহামারিতে সিস্টেমের উপর চাপ কমাতে বিশ্বজুড়ে সরকার ও নেটওয়ার্ক অপারেটরদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা। তিনি বলেন,"গত সপ্তাহে, আমরা ঘোষণা দিয়েছিলাম ইউরোপীয় ইউনিয়নের সবকটি দেশে ইউটিউব ভিডিও এর মান সাময়িকভাবে কমিয়ে দেয়া হয়েছে। এই সঙ্কটের পরিপ্রেক্ষিতে, আমরা আজ বিশ্বব্যাপী এই পরিবর্তনটি প্রসারিত করলাম। ইউটিউব ছাড়াও স্ট্রিমিং-ভিডিও পরিসেবা নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি প্লাস এবং অ্যাপল ইউরোপে ব্যান্ডউইথের ব্যবহার হ্রাস করতে চলেছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামও লাতিন আমেরিকার পাশাপাশি ভারত, ইউরোপের ভিডিও মান কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়।